Md. Afrooz Zaman Khan

Afrooz
Md. Afrooz Zaman Khan. Powered by Blogger.
RSS

‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষায় (২০১৩) প্রথম



রিয়াজুল হক

ইংরেজিতে বাড়তি যত্ন নাও
রিয়াজুল হক
‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষায় (২০১৩) প্রথম


মানবিকের শিক্ষার্থীদের জন্য ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর। ‘খ’ ইউনিটে প্রশ্ন আসে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে।
ভর্তি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইংরেজিতে ভালো করা গেলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাওয়া যায়। ইংরেজিতে ভালো করার সহজ উপায় গ্রামারের ওপর পূর্ণাঙ্গ দখল। উচ্চমাধ্যমিক শ্রেণির ‘English For Today’ বই খুব ভালো করে পড়তে বলব। পাশাপাশি ইংরেজি পত্রিকা পড়লে তোমাদের শব্দভান্ডার সমৃদ্ধ হবে, যা প্যাসেজ ও ইলেকটিভ ইংলিশের উত্তর করার জন্য সহায়ক হতে পারে।
বাংলায় ভালো করতে হলে ‘উচ্চমাধ্যমিক বাংলা সংকলন’ এবং নবম-দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ’ খুবই কার্যকর। বাক্যসংকোচন, বাগধারা, প্রবাদ-প্রবচন, শুদ্ধিকরণ প্রভৃতি বিষয়ে অনেক প্রশ্ন আসে।
বাংলা ও ইংরেজির মতো সাধারণ জ্ঞানও সমান গুরুত্বপূর্ণ। সমসাময়িক বিশ্বের খবরাখবর তোমাদের নখদর্পণে থাকতে হবে। এ জন্য দৈনিক পত্রিকা ও রেডিও-টেলিভিশনের খবর এ ব্যাপারে দারুণ সহায়ক।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষায় (২০১৩) বিজ্ঞানে প্রথম

নুসরাত জাহান


চাই সাধারণ জ্ঞানে দখল
নুসরাত জাহান


‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষায় (২০১৩) বিজ্ঞানে প্রথম


‘ঘ’ ইউনিট হচ্ছে বিভাগ পরিবর্তনের ইউনিট। বিজ্ঞান, বাণিজ্য ও কলা—সবার জন্য একই ভর্তি পরীক্ষা হলেও মেধাতালিকা আলাদা হয়। ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ সেপ্টেম্বর। ‘ঘ’ ইউনিটের জন্য হাতে এখনো বেশ কিছুটা সময় আছে।
‘ঘ’ ইউনিটে ১০০টি প্রশ্নে ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি প্রশ্নের মান ১.২। বাংলা ও ইংরেজি থেকে ২৫টি এবং সাধারণ জ্ঞান থেকে ৫০টি প্রশ্ন থাকে। সাধারণ জ্ঞান অংশটিতে আলাদা ২৫টি করে বাংলাদেশবিষয়ক ও আন্তর্জাতিক ঘটনার ওপর প্রশ্ন থাকে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩০ করে নম্বর কাটা যাবে। বিগত বছরের প্রশ্নপত্র ভালোমতো পড়লে ‘ঘ’ ইউনিটে ভালো করা বেশ সহজ হয়।
নিয়মিত খবর দেখো। পত্রিকা পড়ো। খেলাধুলা, আবিষ্কার, রাজনীতি, স্থাপনা, পুরস্কার, সাম্প্রতিক আলোচিত ঘটনা ইত্যাদি সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে। বিভিন্ন সাল-তারিখ মনে রাখতে হবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষায় (২০১৩) বাণিজ্যে প্রথম






ইয়াসিন আরাফাত


নিয়মিত চর্চার বিকল্প নেই
ইয়াসিন আরাফাত
‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষায় (২০১৩) বাণিজ্যে প্রথম


যারা উচ্চমাধ্যমিকে বাণিজ্যে পড়েছ, তাদের জন্য ‘ঘ’ ইউনিটের আসনসংখ্যা কম বলে প্রতিযোগিতা থাকে বেশি। এখানে বাংলা ও ইংরেজির পাশাপাশি সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। বিগত কয়েক বছরের প্রশ্নগুলো বারবার অনুশীলন করো ভালোভাবে৷ বাংলা প্রথম পত্রে গল্প ও কবিতা থেকে প্রশ্ন হয়। আর ইংরেজিতে বিপরীত শব্দ, প্রতিশব্দ ইত্যাদি মনে রাখবে৷ বিগত বছরগুলোয় এ ধরনের প্রশ্ন এসেছে। সত্যি বলতে কী, ‘ঘ’ ইউনিটে সাধারণ জ্ঞান অংশটা ভালো করলে সুযোগ পাওয়াটা সহজ হয়। এ জন্য নিয়মিত সংবাদপত্র পড়া আর টিভির খবর দেখার বিকল্প নেই। পত্রিকা পড়তে গিয়ে নতুন কোনো তথ্য পেলে তা অবশ্যই নোট রাখবে। আর বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলোও বারবার অনুশীলন করো।
পত্রিকা পড়া ছাড়াও বিসিএস গাইড বই থেকে সাধারণ জ্ঞানের অধ্যায়গুলো ভালো করে পড়তে পারো। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেকোনো প্রশ্ন আসতে পারে। তাই তোমার তথ্যভান্ডার যত সমৃদ্ধ হবে, তোমার জন্য উত্তর করা তত সহজ হবে।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

দেশে প্রতিবছর কিডনি বিকল হচ্ছে ৭০-৮০ হাজার মানুষের


কিডনি


দেশে প্রতিবছর ৭০-৮০ হাজার মানুষের কিডনি বিকল হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে বলেও জানান তিনি।
সোমবার দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নিজাম উদ্দিন হাজারীর (ফেনী-২) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
আব্দুল মুনিম চৌধুরীর (হবিগঞ্জ-১) প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুমোদনহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য ১৯৮২ সালের একটি নীতিমালা বিদ্যমান আছে। যারা এটা অনুসরণ করে না তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাও গ্রহণ করা হয়।’
হাজী সেলিমের (ঢাকা-৭) প্রশ্নের উত্তরে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ৩ হাজার ১০০ তে উন্নীত করা হবে। বর্তমানে এ হাসপাতালে ২৬০০ শয্যা রয়েছে।

নারী সদস্য বেগম পিনু খানের প্রশ্নের উত্তরে নাসিম বলেন, ‘দেশে বর্তমানে ২৯টি সরকারি মেডিকেল কলেজ ও ১টি ডেন্টাল কলেজ আছে। এর বাইরে বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে ৫৬টি ও ডেন্টাল কলেজ রয়েছে ১৩টি। ৩টি বেসরকারি মহিলা মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজও রয়েছে। তবে সরকারিভাবে মহিলাদের জন্য পৃথক কোনো মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা নেই।’
সরকার প্রতিটি মেডিকেল কলেজে বার্ন ইউনিট খোলার পরিকল্পনা নিয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘প্রথম পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ মেডিকেল কলেজে বার্ন ইউনিট খোলা হয়েছে। আরও দুটি হাসপাতালে খোলার কার্যক্রম প্রক্রিয়াধীন। মেডিকেল কলেজ হাসপাতালে খোলার পরে পর্যায়ক্রমে জেলা হাসপাতালেও এ ইউনিট খোো হবে।’



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

kobita...





আকাশ তুমি মেঘলা কেনো,

বোকলো তোমায় কে?
রোদের সাথে আজ কি তোমার
ঝগড়া হয়েছে?
তা'না হলে সকাল থেকে
কাঁদছ কেনো এতো, তোমারো কি মনটা খারাপ...........??????

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

কর্মক্ষেত্রে অশ্লীল হয়রানি- নিজের অজান্তে আপনিও হচ্ছেন এসবের শিকার!



কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিষয়টির ব্যাপারে আজকাল সকলেই জানেন। অনেকেই এই কুৎসিত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ভাবছেন কর্মক্ষেত্রে হয়রানি কেবল নারীর হয়? অবিশ্বাস্য হলেও সত্য যে যৌনতা বিষয়ক হয়রানির শিকার কর্মক্ষেত্রে পুরুষেরাও হয়ে থাকেন। এছাড়া অনন্য হয়রানি তো আছেই। অনেক ক্ষেত্রে তাঁরা নিজেরাই হয়তো বুঝে উঠতে পারেন না যে বিষয়টা হয়রানির দিকে যাচ্ছে। বা এই বিষয়টিও হয়রানি। কলিগের “নির্বোধ” আচরণ ভেবে মাফ করে দেন তাঁরা।
যৌন হয়রানি বলতে কী বোঝায়, সেটা কমবেশি সকলেই জানেন। কারো গায়ে হাত দেয়া, নানান ভাবে তাকে উত্যক্ত করা, অশ্লীল ইঙ্গিত দেয়া, অশ্লীল বার্তা প্রেরন ইত্যাদি সবই যৌন হয়রানির অন্তর্ভুক্ত। তবে এর বাইরেও নানান রকমের হয়রানির শিকার প্রতিনিয়ত আমরা হয়ে থাকি। যেগুলো মানসিক হয়রানি এবং অশ্লীল। একটু মন দিয়ে পড়ুন, দেখবেন মিলে যাচ্ছে আপনার সাথেও।
ধরুন আপনাদের অফিসে গান বাজানো হয়। এরই সূত্র ধরে কেউ হয়তো একটি যৌন উত্তেজক ধরণের গান বাজিয়ে দিলেন যা অশ্লীল কথাবার্তা ও ইঙ্গিতে পরিপূর্ণ। আপনি নারী হন বা পুরুষ, গানটি শোনামাত্র অস্বস্তি বোধ করা শুরু করলেন। আপনার মনোজগতে একটা অরুচিকর প্রভাব পড়লো। এই বিষয়টি কি হয়রানি নয়?
আজকাল অনেকেই অফিসেই ফেসবুক ব্যবহারের অনুমতি আছে। আছে বিভিন্ন সাইটে ব্রাউজ করার সুবিধা। একটু লক্ষ্য করলেই দেখবেন যে কাজের ফাঁকে আপনার অনেক কলিগই হয়তো অশ্লীল ছবি/ভিডিও দেখছেন বা কারো সাথে অশ্লীল চ্যাট করছেন। কাজের সাথে এগুলোর কোন সম্পর্ক নেই, কিন্তু করছেন। চলতে ফিরতে গিয়ে হঠাৎ আপনার চোখ পড়ে গেলো, আপনি ভীষণ বিব্রত হলেন। এটাও তো এক রকমের হয়রানি, নাকি?

এছাড়াও কর্মক্ষেত্রে এক ধরণের মানুষ থাকেন, যারা ক্রমাগত যৌনতা নিয়ে কথা বলতে ভালোবাসেন। তাঁরা নানান রকমের নোংরা আলাপ করেন যার একটা বড় অংশ জুড়ে থাকে যৌনতা ও অশ্লীল বিষয়। আপনি শুনতে চান কিংবা না চান, কানের কাছে তাদের বকবকানি বন্ধ করা যায় না। এসব মানুষ মনে করে তাঁরা এগুলো ভালোবাসে বলেই সবাই ভালোবাসে। আরও মহা উৎসাহে তাঁরা কথা চালিয়ে যায়।
এর বাইরে যে বিষয়টির মুখোমুখি আমাদের প্রতিনিয়ত হতে হয় সেগুলো হচ্ছে-
-কর্মক্ষেত্রে যৌন উত্তেজক পোশাক পরে আসা, যা অফিসে মানানসই নয়।
-কিংবা অশ্লীল অঙ্গভঙ্গি করা যা আপনাকে বিব্রত করে। যেমন কেউ যদি সকলের সামনে বসে নিজের গোপন অঙ্গ চুলকান, আপনি কি বিব্রত হবেন না?
-সকলের সামনে ফোনে ব্যক্তিগত আলাপ করা, ব্যক্তিগত কথাবার্তা বলা যা শুনে আপনি বিব্রত হন।
-অফিসে আপত্তিকর ভাষায় কথা বলা বা কথার ফাঁকে আপত্তিকর শব্দ ব্যবহার করা।
-আপনি না চাইলেও আপনাকে কোন ছবি বা ভিডিও দেখতে বাধ্য করা ও মতামত জানতে চাওয়া।
-আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে ক্রমাগত খোঁচাতে থাকা, এটা-ওটা জানতে চাওয়া। আপনার কাছে পাত্তা না পেলে অন্যদের কাছে জানতে চাওয়া ইত্যাদি।
এবার মিলিয়ে দেখুন তো, এমন হয়রানির শিকার আপনি হয়েছেন কিনা? নিশ্চয়ই হয়েছেন কখনো না কখনো, হয়েছেন নিজের অজান্তেই। আর নয় সহ্য করার পালা। এবার আওয়াজ তুলুন। কথা বলুন এই হয়রানির বিপক্ষে। কাউকে অধিকার ও সুযোগ দেবেন না আপনাকে অশ্লীল হয়রানি করতে।



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

বিশ্বের সবচেয়ে দামী কলম, মূল্য ১০ কোটি টাকা

penনিউজ ডেস্ক : কলম, তুমি কাহিনী লেখো। সত্যি তো কলমের কাজ খালি লিখে যাওয়া। কিন্তু কজন আর কলমের কাহিনী মনে রাখে। তবে দুনিয়ায় এমন একটি কলম আছে যা আপনার চোখ ঝলসে দেয়ার পক্ষে যথেষ্ট। কারণ ওই বিশেষ কলমটি সম্পূর্ণ হিরক খচিত।
অরোরা ডায়ামেন্ট নামের এই কলমটি বছরে একটি মাত্রই বিক্রি হয়। নিরেট প্লাটিনামের ব্যারেলে ডি বিয়ারসের ৩০ ক্যারাটের বহুমূল্য হিরে বসানো কলমের নিবটি ১৮ ক্যারাটের সোনার।
বাংলাদেশী মুদ্রায় এর দাম প্রায় ১০ কোটি টাকা। ইতালির অরোরা নামের একটি প্রতিষ্ঠান তৈরি করে এই কলম।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS